কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:৩৯ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

প্রথম পোস্টিংয়েই ঘুষ নিতে গিয়ে সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

সহকারী রেজিস্ট্রার মিতালি শর্মা। ছবি : সংগৃহীত
সহকারী রেজিস্ট্রার মিতালি শর্মা। ছবি : সংগৃহীত

মাত্র আট মাস সরকারি চাকরিতে জয়েন করে ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মিতালি শর্মা নামের এক সরকারি কর্মকর্তা। ভারতের ঝাড়খণ্ডের কোডারমার সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের হাজারীবাগের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) একটি দল ঘুষ গ্রহণের সময় সরকারি ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরে ফেলে। সরকারি এই কর্মকর্তার নাম মিতালি শর্মা। আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমায় সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এটি ছিল তার প্রথম পোস্টিং।

মিতালি শর্মাকে গত ৭ জুলাই গ্রেপ্তার করে হাজারীবাগ এসিবি। তার ঘুষ গ্রহণের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। প্রথম পোস্টিংয়ে ঘুষের দায়ে সরকারি কর্মকর্তার গ্রেপ্তারের এই ঘটনা দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মিতালি শর্মাকে গ্রেপ্তারের বিষয়ে এক এসিবি কর্তা জানিয়েছেন, ওই কর্মকর্তা ‘কোডারমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে একটি স্থানীয় সংগঠনে আচমকা পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু অনিয়ম খুঁজে পান তিনি। সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার শর্তে তিনি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X