বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাথার ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া

রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্ররা রয়েছে তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এ যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে। এরই ধারাবাহিকতায় দুই মাথায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি। নিউজ উইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেএইচ-১০১ নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথার করা হয়েছে। ফলে এ ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরও অনেক বেড়েছে।

কেএইচ-১০১ নামের এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রুঘাঁটি ও সেনার ওপর ভয়ংকর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। নতুন করে দুটি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠেছে এটি। যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মহাকাশ সেনা ভিকেএসের লং রেঞ্জ এভিয়েশন কমান্ড (এলআরএ) এটির উন্নয়নে কাজ করেছে। তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে। আগে একমুখী হলেও এখন এটিতে দুটি মাথা যুক্ত করা হয়েছে।

যুক্তরাজ্য রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা। এ ছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার।

এতসব ইতিবাচকতার মধ্যে নেতিবাচক দিকও রয়েছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে, আধুনিকায়নের ফলে এ ক্ষেপণাস্ত্রে সক্ষমতা কমেছে। যদিও এ নিয়ে চিন্তিত নয় রুশ বাহিনী। কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজেই দেশটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী।

নিউজউইক জানিয়েছে, ব্ষিয়টি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছে কি না তা প্রতিবেদনে জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X