কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৯:২৪ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

গুজরাটে ভয়াবহ আগুনে পুড়ে নিহত ২৭

শনিবার রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ আগুন লাগে। ছবি : সংগৃহীত
শনিবার রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ আগুন লাগে। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন এই আগুন লাগে। এরপর দ্রুতই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এরপর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, টিআরপি গেম জোনের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। সব মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক এক্সবার্তায় তিনি বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত শোকাত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য দোয়া। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।

শনিবার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তিনি বলেণ, একজন এখনও নিখোঁজ রয়েছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, একজন এখনো নিখোঁজ রয়েছে। সেই ব্যক্তির সন্ধান করা আমাদের দায়িত্ব। আমরা এর জন্য সর্বোচ্চ দল মোতায়েন করছি।

এ ছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X