কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে ওমর আবদুল্লাহ হার মানলেন কারাবন্দি নেতার কাছে

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ভোট গণনার মাঝেই লোকসভা নির্বাচনে হার মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কারাবন্দি নেতা সাবেক বিধায়ক ইঞ্জিনিয়ার আবদুল রশিদের কাছে হার মেনে নিলেন তিনি। ফলাফলের শেষ খবর অনুযায়ী শেখ আবদুল রশিদের থেকে ১ লাখ ২৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন আবদুল্লাহ।

ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ বারামুল্লা আসনে নির্বাচন করেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এই মুখ্যমন্ত্রী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক বিধায়ক শেখ আবদুল রশিদ। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুথফেরত জরিপে বলা হয়েছিল, এ আসনে জিততে চলেছেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ। কিন্তু আজ মঙ্গলবার ভোট গণনা শুরুর কিছু সময় পর থেকেই পিছিয়ে ছিলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আবদুল রশিদের চেয়ে ১ লাখ ২৯ হাজার ভোটে পিছিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইটে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমার মনে হচ্ছে এটা মেনে নেওয়ার সময় এসে গেছে। উত্তর কাশ্মীরে ইঞ্জিনিয়ার আবদুল রশীদের জয়ের জন্য তাকে অভিনন্দন। তবে, এই জয়ের কারণে তিনি দ্রুত জেল থেকে ছাড়া পাবেন বলে মনে হচ্ছে না। এমনকি দ্রুতই কাশ্মীরবাসী তাদের নেতাকে পাবেন না। তবে, কাশ্মীরবাসী গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছে।’

এ পর্যন্ত যে হিসাব এসেছে তাতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ৬ আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স এগিয়ে আছে দুটি আসনে। আর বিজেপি ও স্বতন্ত্র এগিয়ে দুটি করে আসনে।

অনন্তনাগ-রাজৌরিতে হার মেনে নিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি হার মেনেছেন ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়া আলতাফের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১০

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১১

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১২

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৩

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৪

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৫

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৬

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৭

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৮

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৯

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

২০
X