কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের লোকসভার সদস্যরা কত বেতন আর কী কী সুবিধা পান?

ভারতের লোকসভা ভবন। ছবি : সংগৃহীত
ভারতের লোকসভা ভবন। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে সম্প্রতি। ফলে বাংলাদেশের এমপিদের মতো তারা কী কী সুবিধা পান তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। নির্বাচনের ফল অনুসারে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। এরমধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। আর বিরোধীদের জোট ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার সদস্যরা মাসে এক লাখ রুপি বেতন পান। ২০১৮ সালে মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে লোকসভার সদস্যদের বেতন বাড়ানো হয়। এছাড়া সদস্যরা প্রত্যেকে মাসে ৭০ হাজার রুপি ভাতা পান। এ ভাতা স্থানীয় অফিসের দেখভাল এবং আসন ঘুরে দেখার জন্য দেওয়া হয়।

অফিসের ব্যয় বাবদ একজন সদস্য পান মাসে ৬০ হাজার রুপি। এরমধ্যে স্টেশনারি ও টেলিকমিউনিকেশন কর্মীদের বেমন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া লোকসভার অধিবেশন এবং কমিটির বৈঠকের জন্য প্রতিদিন একজন সদস্য দুই হাজার রুপি ভাতা পান। যারমধ্যে খাবারসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকে।

একজন এমপি ও তার পরিবারের সদস্যরা বছরে ৩৪টি অভ্যন্তরীণ ফ্লাইটে বিনা ভাড়ায় ভ্রমণের সুবিধা পান। এছাড়া সরকারি বা বেসরকারি কাজে ফ্রিতে প্রথম শ্রেণির ট্রেন ভ্রমণের সুবিধা পান তারা।

লোকসভার প্রতিটি সদস্য পাঁচ বছরের জন্য ফ্রিতে আবাসন সুবিধা পান। এছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে কেউ কেউ বাংলো এবং হোটেল ও ফ্ল্যাট পান। তবে সরকারি আবাসনে না থাকলে মাসে দুই লাখ রুপি পর্যন্ত ভাতা পেতে পারেন তিনি।

একজন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পান। এছাড়া মেয়াদ শেষ হওয়ার পর সাবেক সদস্যরা মাসে ২৫ হাজার টাকা পেনশন পান। এছাড়া প্রতি বছরে এ ভাতা দুই হাজার রুপি করে বাড়ানো হয়।

এর বাইরে একজন সদস্য বছেরে দেড় লাখ কল বিমামূল্যে করতে পারেন। তাদের বাসভবন এবং অফিসে সরবরাহ করা হয় উচ্চগতির ইন্টারনেট সংযোগ। এছাড়া তারা ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং চার হাজার কিলোলিটার পর্যন্ত পানি বিনামূল্যে পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X