কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফিরে পেতে যা করল প্রেমিক!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেমের সম্পর্কে ছিলেন দুজন। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রেমিকাকে দামি উপহারও দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বিপত্তি ঘটল প্রেমিকা ব্রেকআপ করতে চাওয়ায়।

পরিবারের আপত্তির কারণে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি প্রেমিকা। এদিকে ব্রেকআপে রাজি নয় প্রেমিক। শেষমেশ প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফেরত দিতে বলেছিলেন। প্রেমিকা টাকা দিতে পারেননি। আর তার ব্যাগ ছিনতাই করে ক্ষতিপূরণের চেষ্টা করেন যুবক।

জানা গেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার পেছনে খরচ করা দুই লাখ টাকা ফেরত চান ওই প্রেমিক। টাকা না পেয়ে অবশেষে প্রেমিকার মোবাইলসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যান ওই যুবক। ব্যাগে তরুণীর অ্যাকাডেমিক সার্টিফিকেট ছিল বলে দাবি করেন তিনি।

কলেজপড়ুয়া ওই তরুণী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২০ জুলাই দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরের আত্রেয়ীর সদরঘাটে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেমের সম্পর্ক চলাকালে পরিবারের অমতে তারা রেজিস্ট্রি বিয়ের জন্য আদালতে আবেদনও করেছিলেন।

ওই যুবতীর অভিযোগ, সেই যুবক মিথ্যা তথ্য দিয়েছিলেন তাকে। তার নির্দিষ্ট বাড়িঘর নেই। বিষয়টি সামনে আসায় তার পরিবার আপত্তি জানায়।

পরামর্শ যুক্তিযুক্ত মনে হওয়ায় ব্রেকআপ চাইছিলেন তরুণী। কিন্তু ক্ষিপ্ত প্রেমিক নানাভাবে হুমকি দিতে শুরু করেন তাকে।

ওই তরুণী বলেন, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এসে আমার ব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে আমার মোবাইল ও অনেক সার্টিফিকেট আছে। পুলিশ ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী বালুরঘাট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বুনিয়াদপুরে। কয়েক মাস আগে তিনি বৃন্দাবনে বেড়াতে যান। সেখানে ভ্রমণকারী সংস্থার এজেন্ট ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X