মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক  

মালয়েশিয়ার শৃঙ্খলা রক্ষকারী বাহিনী ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে। ছবি : কালবেলা
মালয়েশিয়ার শৃঙ্খলা রক্ষকারী বাহিনী ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে। ছবি : কালবেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট নামে পরিচিত কতোরায়ায় পুলিশ, সেনাবাহিনী এবং জেনারেল অপারেশন ফোর্সের (পিজিএ) মোট ১ হাজার সদস্য ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব বিদেশিকে আটক করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কতোরায়ায় ব্যবসা পরিচালনাকারীরা স্থানীয়দের মতো ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করে এমন অভিযোগের ভিত্তিতে ‘বড় মাথা’-ওয়ালা বিদেশিদের ওপর অভিযান চালানোর জন্য সকাল ১১টা থেকে এলাকাটি ঘিরে রাখে দেশটির আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী।

স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের সমীক্ষায় দেখা গেছে, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সশস্ত্র এবং বিশেষ সরঞ্জাম সাথে নিয়ে রাস্তার চারটি ব্লকে প্রবেশ করে এবং অবরুদ্ধ করে রাখে এলাকা।

ওই এলাকাতে অসংখ্য বিদেশিদের আগমন এবং বিদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সী প্রাইভেট ক্লিনিকসহ অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

অভিযানের পর সাংবাদিকরা দেখতে পান যে দুপুর ১টা পর্যন্ত অন্তত ৫০০ বিদেশিকে আটক করা হয়েছে। বাংলাদেশি, নেপালি ও মিয়ানমার নাগরিকসহ গ্রেপ্তারকৃত বিদেশিরা আকস্মিক অবরোধের পর পালাতে ব্যর্থ হয়।

এ ছাড়াও, সেখানে দেখায় ঘর ভাড়া নিয়ে অসংখ্য বিদেশিরা বসবাস করছিল, ফলে সেখানকার পরিবেশ খুবই নোংরা এবং বিরক্তিকর হয়ে ওঠে।

আটককৃত সব বিদেশিকে ডকুমেন্টেশন পর্যালোচনার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাচাই শেষে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X