কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় সরকারি চাকরিজীবীদের সুখবর

মালয়েশিয়ার সরকারি কর্মচারীদের বেতন বাড়তে যাচ্ছে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সরকারি কর্মচারীদের বেতন বাড়তে যাচ্ছে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১ মে) শ্রম দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসের চেয়ে ১৩ শতাংশ বেতন বাড়ানো হবে। মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের দরপতন, ভর্তুকি সংস্কারের পরিকল্পনা এবং ক্রমবর্ধমান বাজার পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার এ বছর ভর্তুকি কাটছাঁট এবং উচ্চ কর আরোপের কথা জানিয়েছিলেন। তখন বর্তমান বাজার পরিস্থিতিতে জনগণের হিমশিম খাওয়া আলোচিত হয়। দাবি উঠে বেতন বাড়ানোর।

আনোয়ার ইব্রাহিম জানান, বেতন বৃদ্ধির জন্য ১০ বিলিয়ন রিঙ্গিত (২ দশমিক ১০ বিলিয়ন ডলার) বরাদ্দ থাকবে। সরকার সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন ২ হাজার রিঙ্গিতের বেশি নিশ্চিত করার পরিকল্পনা চূড়ান্ত করছে বলেও জানান তিনি।

রিঙ্গিত এই বছর ডলারের বিপরীতে ৩ দশমিক ৯ শতাংশ দুর্বল হয়েছে। ফেব্রুয়ারিতে ২৬ বছরের সর্বনিম্ন অবস্থানে ছিল রিঙ্গিত। তবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আশা করছে, এ বছর মালয়েশিয়া ফের ঘুরে দাঁড়াবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে বাড়বে। এ ছাড়া দেশটির সরকার রপ্তানি আয় বাড়াতে জোর দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X