কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা

লেবাননের একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও ইসরায়েলি পতাকা। পুরোনো ছবি
লেবাননের একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও ইসরায়েলি পতাকা। পুরোনো ছবি

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এতে প্রাণও হারিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। এবার গোষ্ঠীটি ইসরায়েলে হামলা বন্ধে শর্তের কথা জানিয়েছে।

বুধবার (০৩ জুলাই) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম বার্তা সংস্থা এপির এক সাক্ষাৎকারে এ শর্তের কথা জানান। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে।

নাইম কাসেম বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলো ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ। গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দিবে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর এ নেতা বলেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইসরায়েল সামরিক অভিযান বন্ধ ও গাজা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন ইসরায়েল সীমান্তে তুলনামূলক কম সংঘর্ষ হবে।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবিরতি না কিংবা যুদ্ধ ও যুদ্ধ না এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা এখনো এর প্রতিক্রিয়া কেমন হবে তা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ আমরা এর আকার ও ফলাফল কী হবে তা আমাদের জানা নেই।

নাইম কাসেম বলেন ইসরায়েলের বর্তমানে লেবাননে একটি পূর্ণ যুদ্ধ শুরু করার সক্ষমতা বা এমন সিদ্ধান্ত নেই। ইসরায়েল যদি লেবাননে সীমিত আকারে সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখতে চায় তাহলে যুদ্ধ সীমিত থাকবে এমন আশা তেল আবিবের করা উচিত নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ইসরায়েল সীমিত যুদ্ধ, পূর্ণাঙ্গ যুদ্ধ বা আংশিক যুদ্ধের যে কোনো কিছু বেছে নিতে পরে। তবে দেশটির এ আশা উচিত নয়- আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরায়েলের নির্ধারিত সীমা ও নিয়মে আটকে থাকবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির আধুনিক অস্ত্র, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বেশ চাপের মুখে পড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুসারে, দেশটির উত্তর সীমান্ত এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ছাড়া হামলা পালটা হামলার কারণে এলাকা থেকে হাজার হাজার ইসরায়েলি পালিয়ে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X