কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের

ফিলিস্তিন এবং ব্রাজিলের পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিন এবং ব্রাজিলের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে সোমবার। প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি। একইসঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টও।

গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে, এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে।

চুক্তি সাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম ৩ কোটি ২০ লাখ ডলার। স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি।

ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ২০১০ সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময়েই দেশটি সহানুভূতিশীল।

ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X