কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার গিলাফ বদলের প্রক্রিয়ায় নারী

কাবার গিলাফের সামগ্রী হাতে নারীরা। ছবি : সংগৃহীত
কাবার গিলাফের সামগ্রী হাতে নারীরা। ছবি : সংগৃহীত

এর আগে যা কখনও ঘটেনি, তা-ই করে দেখাল সৌদি আরবের বর্তমান প্রশাসন। ইতিহাসে এই প্রথমবার পবিত্র কাবাঘরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে দেখা গেছে সৌদি নারীদের। এর আগে কখনও এ কাজ করতে দেখা যায়নি তাদের।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভাল করা নারীরা কিসওয়া বদলের এই অনুষ্ঠানে যোগ দেন। ঐতিহ্যগতভাবে শুধু পুরুষরাই এত দিন পর্যন্ত কাবার কিসওয়া বদলেছেন। তবে প্রাথমিক পর্যায়ে কিছুসংখ্যক নারী কর্মী সক্রিয়ভাবে অংশ নিয়েছে। কিন্তু কখনও কিসওয়া বদলে সঙ্গী হয়নি।

কিসওয়ার পরিবহন এবং এর খণ্ড খণ্ড অংশ নিয়ে যাওয়ার কাজ করেছেন নারীরা। যদিও গালফ নিউজ জানিয়েছে, কাবার চত্বরে গিয়ে কিসওয়া পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় নারীরা অংশ নেননি। সেখানে মূল কাজ পুরুষরাই করেছেন।

জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য টু হলি মস্কস কয়েকজন নারীর এমন নজিরবিহীন অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গত শনিবার (৬ জুলাই) পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পড়ানো হয় কাবার দেয়ালে। আরবি নববর্ষ ১৪৪৬ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়।

হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এমন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এর আগে প্রতি বছর হজের সময় আরাফার দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গত দুই বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X