কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন গিলাফে জড়ানো হলো পবিত্র কাবা

পবিত্র কাবার গিলাফ পরিবর্তন। ছবি : সংগৃহীত
পবিত্র কাবার গিলাফ পরিবর্তন। ছবি : সংগৃহীত

নতুন গিলাফে মোড়ানো হয়েছে মুসলিমদের পবিত্র স্থাপনা কাবাকে। শনিবার (০৬ জুলাই) পুরোনো গিলাফ সরিয়ে কাবার দেওয়াল নতুন গিলাফ পড়ানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে আরবি নতুন বছর ১৪৪৬ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে প্রতি বছর হজের সময় আরাফার দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গত দুই বছর হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কাবার গিলাফ পরিবর্তনের কাজ ১৬৯ জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। পুরনো গিলাফটি সরিয়ে নতুন গিলাফ পড়াতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। এ কাজ শুরু করা হয় কজ হাতিম থেকে। হাতিম হচ্ছে কাবা শরিফের উত্তর পার্শ্বের অর্ধবৃত্তাকার দেয়ালঘেরা স্থান।

কাবার গিলাফ তৈরি করা হয়, কিং আব্দুল আজিজ কিসওয়াহ কমপ্লেক্সে। এটি প্রস্তুত করতে কাজ করেন ২০০-এর অধিক কর্মচারী। এই কর্মচারীরা গিলাফ তৈরির বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকেন। গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন। কাবার আবরণ প্রস্তুত করতে ব্যবহার করা হয় ১ হাজার কেজি কাঁচা রেশম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X