কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা নাকি চীন-রাশিয়াকে বেছে নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট?

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিজয়ের খবর বেশ ফলাও করেই প্রচারিত হয়েছিল আমেরিকা, ইসরায়েলসহ পশ্চিমা গণমাধ্যমে। ধারণা করা হচ্ছিল, তিনি পশ্চিমের ব্যাপারে অনেকটা নমনীয় হবেন এবং একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন। কেননা ২০০৫ সালের পর ইরানের ক্ষমতায় আসা প্রথম কোনো সংস্কারবাদী নেতা তিনি।

শুক্রবার (১২ জুলাই) তেহরান টাইমসে ‘নতুন বিশ্বের কাছে আমার বার্তা’ শিরোনামের একটি নিবন্ধ প্রকাশ করেছেন মাসুদ পেজেশকিয়ান। ওই নিবন্ধে তিনি জনগণের কাছে তার আগামীর পরিকল্পনা এবং নতুন সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিশদ তুলে ধরেছেন।

মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের নীতি অনুসরণ করবে ইরান। নতুন সরকার ইরান ও এর জনগণের উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে প্রাধান্য দেবে।

শনিবার (১৩ জুলাই) আরেক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তার দেশ। তিনি বলেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না।

ইরানের সংস্কারবাদী ও মধ্যপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। এ ছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহেরান কাজ করবে বলে জানান তিনি।

বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বঝুতে হবে, তেহেরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না। বিশ্বের কাছে এটাই বার্তা।

৬৯ বছর বয়সী ইরানের নতুন প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারপ্রচারণার সময় থেকেই তিনি ইরানে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং ২০১৫ সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়নসহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১০

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১১

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১২

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১৩

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৪

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৫

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৬

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৭

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৮

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৯

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

২০
X