কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
গাজা হত্যাযজ্ঞ

প্রতিবাদ জানাতে সারা বিশ্বকে আহ্বান ব্রাজিল প্রেসিডেন্টের

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ফিলিস্তিন জনগণ যে সীমাহীন দুর্ভোগ ও হত্যাযজ্ঞের মুখে রয়েছে সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত নয়। তিনি বলে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়েছে আমি তার নিন্দা জানাচ্ছি।

আজ (সোমবার) সকালে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কার্যালয় থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।

লুলা ডি সিলভা বলেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয়, ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরাচ্ছে।

ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে সেইসব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েল সরকার যা করছে তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা। এ ছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ৩৭তম শিক্ষক সম্মেলনে ডি সিলভা গাজার ঘটনাবলিকে ইসরায়েলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন।

উল্লেখ্য, ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূতও প্রত্যাহার করেছেন।

সূত্র : আরব নিউজ

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X