কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা

ইসরায়েলের হামলার পর একটি এলাকায় ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলার পর একটি এলাকায় ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে। ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।

জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলে গবেষণাগারটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। রোববার (৮ সেপ্টেম্বর) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। সানা জানিয়েছে, ওই বিমান হামলায় একাধিক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, সিরিয়ার মাসইয়াফে ওই হামলাটি একটি সায়েন্টিফিক রিসার্চ স্টাডিজ সেন্টারে চালানো হয়েছে। ওই গবেষণাগারে ইরান ও তার মিত্ররা রাসায়নিক অস্ত্র তৈরি করে বলে ধারণা করা হয়।

মাসইয়াফের ওই গবেষণাগারে প্রক্সিদের জন্য অত্যাধুনিক মিসাইল ও অস্ত্র বানায় ইরান। ২০২২ সালে গবেষণাগারটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ হামলার দায় স্বীকার করে রাসায়নিক অস্ত্রের অভিযোগটি সামনে আনেন।

ইসরায়েল আবারও গবেষণাগারটিকে হুমকি মনে করছে। এ জন্যই রোববার ফের পদক্ষেপ নিল তারা।

আঞ্চলিক দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মাসইয়াফের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা সেন্টার, যেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয়, সেখানে কয়েকবার হামলা চালানো হয়েছে। ধারণা করা হয়, সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন এক দল ইরানি সামরিক বিশেষজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X