কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

২ হাজার কিমি দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলে

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে ২ হাজার কিমি দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানীর কাছে হামলা চালিয়েছেন।

ক্ষেপণাস্ত্রটি সফলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দাবি করে তিনি বলেন, ইসরায়েল আয়রন ডোম ও অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালেও ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি।

রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় ইসরাইলি শত্রুর সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে। এই হামলা ইয়েমেনের সামরিক সক্ষমতার প্রকাশ।

জেনারেল সারি বলেন, ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

জেনারেল সারি বলেন, ইয়েমেন থেকে ২০৪০ কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র সাড়ে ১১ মিনিটে পৌঁছে যায়। এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দে ব্যাপক হুড়োহুড়ি করে অন্তত ২০ লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। ইসরায়েলের ইতিহাস এটি প্রথম এ ধরনের ঘটনা।

জেনারেল সারি বলেন, ইহুদিবাদী ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী যে অভিযান পরিচালনা করছে তার পঞ্চম ধাপের অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত করেছে।

গাজার জনগণের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সংহতি প্রকাশের জন্য ইয়েমেনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছে বলেও উল্লেখ করেন জেনারেল সারি। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোতে ইহুদিবাদীরা এ ধরনের আরও হামলার আশা করতে পারে।

সূত্র: পার্সটুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X