কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ,  নিহত অন্তত ৩০ 

মিথেন গ্যাস লিক হওয়ায় ইরানের একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটেছে। পুরোনো ছবি
মিথেন গ্যাস লিক হওয়ায় ইরানের একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটেছে। পুরোনো ছবি

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ। এতে অন্তত ২৪ জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এতে আরও জানানো হয়, ইরানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

অনেক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ।

ইরনা নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে, রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে কমপক্ষে ৬৯ জন গ্যাস লিক হওয়ার সময় খনির একটি টানেলে কাজ করছিলেন।

রাষ্ট্রীয় টিভিটি পরে আরও জানায়, ২৪ জনকে ভেতরে আটকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে, বেঁচে ফেরা অন্য ২৮ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আটকে পড়াদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের খনি শিল্পে এটাই প্রথম বিপর্যয় নয়। ২০১৭ সালে, একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল। ২০১৩ সালে দুটি পৃথক খনির দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে কয়েকটি ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিক নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X