কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হিজাব নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

হিজাব পরিহিত ইরানিরা। ছবি : সংগৃহীত
হিজাব পরিহিত ইরানিরা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা ও সামরিক নানা কারণে দেশটির নাম উঠে আসছে আলোচনার টেবিলে। তবে বছর দুই আগে কোনো রাজনীতি বা সামরিক নয় বরং ভিন্ন এক কারণে উত্তাল হয়ে উঠেছিল গোটা ইরান। যার ফলে নড়বড়ে হয়ে উঠেছিল তৎকালীন সরকারে মসনদ। সে সময় কুর্দি তরুণী মাশা আমিনির মুত্যুকে কেন্দ্র করে রাস্তায় নেমে আসে ইরানের লাখ লাখ জনতা। ইরানের আইন অনুযায়ী হিজাব না পরার কারণে তাকে গ্রেপ্তার ও নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয় দেশটির নীতি পুলিশের বিরুদ্ধে। এবার হয়তো সে দৃশ্য পাল্টানোর আভাস এসেছে।

বলা হচ্ছে স্থানীয় আইন অনুযায়ী বাধ্যতামূলক হিজাব না পরার কারণে আর কাউকে হেনস্তা করবে না নীতি পুলিশ। এমনটা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, হিজাব আইনের জন্য নারীদের সঙ্গে এখনও পুলিশি হেনস্তার মতো ঘটনা ঘটছে বলে জাতিসংঘের সতর্কবার্তার পর এমন বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

এমন একটি দিনে হিজাব নীতি নিয়ে পুলিশের নমনীয় হওয়ার কথা জানানো হয়েছে যে দিনটি ছিল মাশা আমিনির মৃত্যুবার্ষিকী। গত সপ্তাহে জাতিসংঘ জানায় ইরান সরকার আন্দোলনের শুরু সময় থেকেই নারীদের অধিকারকে দমন ও যে কোনো পদক্ষেপ ব্যর্থ করতে তীব্র চেষ্টা চালিয়েছে।

তবে সোমবার এক সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান জানান, নীতি পুলিশ রাস্তায় নারীদের হিজাব না পরার কারণে আর হেনস্তা করবে না।

এদিন, একজন নারী সাংবাদিক রাস্তায় পুলিশের সাক্ষাৎ এড়াতে ভিন্ন পথ অবলম্বন করে পেজেশকিয়ানের সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এই সাংবাদিক একটি হেড স্কার্ফ পরা ছিলেন এবং তার সামনের কিছু চুল দেখা যাচ্ছিল। এ সময় পেজেশকিয়ান ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন সে সময় পুলিশ রাস্তায় ছিল কিনা, উত্তরে ওই নারী সাংবাদিক জানান পুলিশ তখনও রাস্তায় ছিল। পাল্টা জবাবে পেজেশকিয়ান জানান, নীতি পুলিশের সদস্যরা নারীদের মুখোমুখি হওয়ার কথা না। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা তিনি পর্যবেক্ষণ করবেন বলেও জানান ইরানি প্রেসিডেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১০

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১১

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১৩

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৪

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৫

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৬

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৭

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৮

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

২০
X