কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৫

ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি। ছবি : সংগৃহীত
ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে সোনার খনি ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টির ফলে ওই অঞ্চলে ভূমিধসের সৃষ্টি হয়। পরে খনিটিও ধসে পড়ে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

রয়টার্সকে দেশটির এক কর্মকর্তা জানান, খনিটি থেকে অবৈধভাবে সোনা আহরণ করা হচ্ছিল। খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। এখনও সাতজন নিখোঁজ। উদ্ধারকারীরা তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

ছোট আকারের এবং অবৈধ খনির কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদের খনিগুলো প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে কর্তৃপক্ষের পক্ষে সব সময় নজরদারি করা কঠিন।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি বলেছেন, ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অঞ্চলে ভূমিধস ঘটে। পর সোলোক জেলার অবৈধ সোনার খনিটি ধসে পড়ে। খবর পাওয়ার পর উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিয়ে ওই স্থানে পৌঁছাতে হয়েছে। সেখানকার সড়ক পথে গাড়ি চলাচল প্রায় অসম্ভব। খনিটির সঠিক অবস্থান খুঁজে পাওয়াও বেশ মুশকিল ছিল।

তিনি অনুমান করে বলেন, ঘটনার সময় খনিতে সম্ভবত ২৫ জন লোক ছিল। যাদের মধ্যে ১৫ জন মারা গেছেন। তিনজন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সাতজন এখনও নিখোঁজ। পুলিশ ও সেনা বাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে। পাশাপাশি মরদেহ সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইরানে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম এশিয়ার এই দেশটির পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

এ ছাড়া ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে উপজাতিদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বিতর্কিত একটি সোনার খনিকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী উপজাতিগুলোর মধ্যকার সংঘর্ষে এ প্রাণহানি হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, একটি বিতর্কিত সোনার খনিকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে ধারাবাহিক গোলাগুলি হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X