কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা

মার্কিন সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
মার্কিন সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছিল আরও সেনা পাঠানোর। শুধু তাই নয় অস্ত্র সরবরাহ ছাড়াও বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে মধ্যপ্রাচ্যের জলসীমায়। এত কিছুর পরও ইসরায়েলে মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এবার জানা গেল, বন্ধুকে বাঁচাতে গিয়ে মার্কিন সেনারাও পড়েছে বিপাকে। মঙ্গলবার (০১ অক্টোবর) তাদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। বার্তা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৩টি রকেট ছোড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। একটি ইরাকের কাউন্টার টেরোরিজম ফোর্সের ব্যবহৃত ভবনের সামনে গিয়ে পড়ে। অবশ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইরান ও তার প্রক্সিদের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীও হামলার শিকার হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এবার রকেট হামলার টার্গেট হলো মার্কিন বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X