কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলের হুঁশিয়ারি

ইরানের তেল উৎপাদন কেন্দ্রে যেকোনো সময় হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের মিসাইল হামলার জবাবে ‘কয়েকদিনের মধ্যে’ হামলা চালাবে ইসরায়েল। এই হামলার পরিধি বড় হবে বলে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা।

একইসঙ্গে তিনি জানান, হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসকে এসব তথ্য জানিয়ে ইসরায়েলের এই কর্মকর্তা বলেছেন, হামলা হবে ‘কয়েকদিনের মধ্যে’।

এর আগে মধ্যপ্রাচ্যে ‘আজ রাতেই’ শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি। তিনি এক বিবৃতিতে বলেন, বিমানবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হয়েছে।

তারও আগে মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি মিসাইল ছোড়ে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে এ হামলা চালায় ইরান।

এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েল সরকার।

সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এ হামলা চালায়। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় সোমবার এক দিনেই লেবাননে ৯৫ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের অপর এক কর্মকর্তা গণমাধ্যমকে আরও জানায়, তাদের হামলার পর ইরান যদি ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছোড়ে তাহলে ‘ইরানের পারমাণবিক অবকাঠামোতে’ হামলা চালানোসহ অন্যান্য বিষয় বিবেচনায় রাখা হবে।

ইসরায়েলের হামলার জবাবে ইরান কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি একটি বড় প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা বিবেচনায় রাখছি ইরান সর্বশক্তি প্রয়োগ করবে। তবে তখন এটি পুরোপুরি আলাদা বলের খেলা হবে।

উল্লেখ্য, ইরান মঙ্গলবারের মিসাইল হামলায় ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এরমধ্যে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি প্রায় অচল করে দিয়েছে তেহরান।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই ঘাঁটিতে ইরানের কয়েক ডজন মিসাইল পড়েছে বলে নিশ্চিত হয়েছে তারা।

এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডঅফিস লক্ষ্য করেও মিসাইল ছুড়ে ইরান। তবে সরাসরি অফিসে মিসাইল না ছুড়ে পাশে সেগুলো ফেলে ইসরায়েলকে প্রতীকী বার্তা দিয়েছে ইরান। যে কোনো সময় মোসাদের হেড অফিসে হামলা করার সক্ষমতা যে রয়েছে তার জানান দিয়েছে ইরান।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান বড় ভুল করেছে এবং এর জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।

ইসরায়েলের হামলার হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ইরানের অফিসিয়াল সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েলের সব অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

প্রসঙ্গক্রমে ইরানের এ হামলার পর ইসরায়েলের সহযোগী দেশ বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তাছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘটনায় বৈঠকে বসেছে।

সূত্র: এক্সিওস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X