কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:০৪ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, পশ্চিমাদের নতুন এ নিষেধাজ্ঞা শত্রুতাপূর্ণ পদক্ষেপ। এটি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে না।

বুধবার (১৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপ বিদ্যমান পরিস্থিতি উত্তরণে কোনো ধরনের সহায়তা করবে না। এগুলো শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগে এয়ারলাইন্সসহ ইরানের বিভিন্ন কর্মকর্তা ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ( ১৪ অক্টোবর) তারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তেহরান বরাবরই পশ্চিমাদের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইরানের দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেলকে হত্যার জবাবে ১ অক্টোবরের হামলা চালানো হয়েছে।

ইরান ও বিশ্বশক্তির মধ্যকার স্বাক্ষরিক পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেদের ২০২৪ সালে প্রত্যাহার করে নেয়। এরপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান ইতোমধ্যে কঠিন সংকট মোকাবিলা করছে। তবে গত জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার মাস্কট প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বিষেয় দেশটির সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X