মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিকে লিখিত বার্তা দিল ইরান

সৌদিকে ইরানের লিখিত বার্তা। ছবি : সংগৃহীত
সৌদিকে ইরানের লিখিত বার্তা। ছবি : সংগৃহীত

সৌদি আরবকে লিখিত বার্তা দিয়েছে ইরান। এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

বুধবার (০২ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ ইরানের পক্ষ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বার্তা দিয়েছেন। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরিজি ইরানের রাষ্ট্রদূত আলিরেজা ইনায়াতির সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বার্তাটি গ্রহণ করেন। বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা সৌদি-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনী প্রধান আবদুর রহিম মুসাভির সঙ্গে ফোনে কথা বলেন। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, এই ফোনালাপটি মুসাভির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরব একে অন্যকে শত্রুজ্ঞান করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন-মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে দুই দেশ। বর্তমানে তাদের সম্পর্ক স্থিতিশীল। ইসরায়েল ইরানে হামলা করলে এর নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি।

গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান যুদ্ধের প্রথম দিকেই ইরানের সামরিক বাহিনী প্রধান মোহাম্মদ হোসেইন বাকেরি নিহত হন। এ হত্যার পর মুসাভিকে এই পদে নিযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X