কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী

লেবাননের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
লেবাননের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনী সম্প্রতি একটি দুঃখজনক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ওই বার্তায় তারা লেবাননের তিনজন সেনা সদস্যের মৃত্যুর দায় স্বীকার করেছে। লেবাননের সীমান্তে উত্তেজনার মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান সংবেদনশীলতার মাত্রা আরও বাড়িয়ে দেয়।

জানা যায়, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তিন সেনা হত্যার পর ক্ষমা চায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে রোববার (২০ অক্টোবর) লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন সেনা সদস্য নিহত হন।

লেবাননের সেনাবাহিনী এ নিয়ে জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল। ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আরব নিউজ।

জানা গেছে, গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরাইলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X