কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:২৪ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কেন মাথার ওপর সাদা মুরগি তুলে ধরে ইহুদিরা?

মাথার ওপর মুরগি দোলাচ্ছেন এক ইহুদি। ছবি : সংগৃহীত
মাথার ওপর মুরগি দোলাচ্ছেন এক ইহুদি। ছবি : সংগৃহীত

জেরুজালেমের ব্যস্ত একটি মুরগির বাজার। সেখানে জড়ো হয়েছেন কয়েকজন ইহুদি। দেখেশুনে কিনছেন পছন্দমতো মুরগি। বিশেষ উদ্দেশ্যে কেনা এই মুরগিকে দিয়ে পালন করা হবে অদ্ভুত এক ধর্মীয় রীতি।

তাই প্রয়োজন সাদা মুরগি। বিশেষ এই ইহুদি রীতি সাদা রঙের মুরগি ছাড়া একদমই পালন করা যাবে না।

শত শত বছর পুরোনো এক রীতি পালনে সাদা মুরগি প্রয়োজন হয় ইহুদিদের। সেই মুরগি কিনতে জেরুজালেমের একটি মুরগির বাজারে দেখা যায় এক দল ইহুদিকে। বিশেষ ওই রীতির নাম কাপারোট। অর্থা’ আল্লাহ তায়লার কাছে পাপমুক্তির আশায় এই রীতি পালন করে আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা।

ভিডিওতে দেখা যায়, মাথার ওপর সাদা মুরগি এদিক-ওদিকে দোলাচ্ছেন এক ইহুদি। এ সময় বিশেষ দোয়াও পড়তে শোনা যায় তাকে। অর্থোডক্স ইহুদিদের বিশ্বাস সারা বছর যে পাপ তারা করেছেন, মুরগিকে মাথার ওপর এভাবে তুলে ধরে দোলালে, তা সেটিতে ট্রান্সফার হয়। আর এভাবে পাপ থেকে মুক্তি মিলবে বলে মনে করে তারা।

সাদা মুরগি দিয়ে বিশেষ এই রীতি পালনের পর কোশের নিয়ম মেনে সেগুলোকে জবাই করা হয়। পরে সেগুলোকে দান বা দুস্থ শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। ইহুদিদের বর্ষপঞ্জিতে সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুর বা অনুশোচনার দিন। তার সঙ্গে মিল রেখেই এই কাপারোট রীতি পালন করা হয়।

সাম্প্রতিক বছরগুলো বিশেষ এই রীতি পালনে কিছু পরিবর্তন আনতে চাইছে ইহুদি ধর্মগুরুরা। তারা আল্ট্রা অর্থোডক্স কমিউনিটিকে মাথার ওপর মুরগি তুলে দোলানোর পরিবর্তে টাকা নাড়ানোর পরামর্শ দিয়েছেন। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন লাভবান হবে, তেমনি অনুশোচনাও অনেক বেশি কার্যকর হবে। এছাড়া প্রাণীর ওপর অপ্রয়োজনীয় চাপ করবে, এমনটাই বিশ্বাস ইহুদি ধর্মগুরুদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X