কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে ভয়ংকর সাফল্যের দাবি নেতানিয়াহুর

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গেল অক্টোবরের শেষদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এবার এ হামলায় ভয়ংকর সাফল্যের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, গত মাসে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানকে নিশানা করা হয়েছে। ফলে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, এটা কোনো গোপন বিষয় নয়। ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির একটি নির্দিষ্ট উপাদানে আঘাত করা হয়েছে।

নেতানিয়াহু হামলার কথা বললেও তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্রের পথকে রুদ্ধ করা হয়নি বলেও জানান তিনি।

এর আগে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়। মূলত ইরানের ছোড়া প্রায় দুশ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল এ হামলা চালায়। গত এপ্রিলে চালানো এক হামলার জবাবে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে তারা।

এদিকে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-অধিকৃত ভূখণ্ডে ৯০টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি পাঁচটি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চ্যানেল ১২ জানিয়েছে, এতে পর্যটন খাতের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধান করছে। পর্যটন খাতে ৮৫ শতাংশেরও বেশি ঘাটতি দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে ছোট ব্যবসার ৮০ শতাংশই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে চ্যানেল ১২ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। গাজা উপত্যকায় সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় ১৯.৫ বিলিয়ন শেকেল বা ৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

ইসরায়েলি প্রশাসনের দাবি, গাজা ও লেবাননে যুদ্ধ পরিচালনার খরচ এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের মোট ব্যয় ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X