মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাময়িক মুক্তি পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস

টিউমার অপসারণ ও পায়ের হাড়ে অস্ত্রোপচারের পর ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস। ছবি : এএফপি
টিউমার অপসারণ ও পায়ের হাড়ে অস্ত্রোপচারের পর ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস। ছবি : এএফপি

২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী চিকিৎসার জন্য ইরানের কুখ্যাত এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছেন।

বুধবার (০৪ ডিসেম্বর) নার্গিসের স্বামী ত্বাকি রাহমানির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। ইরান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে কারাবন্দি ছিলেন এ মানবাধিকারকর্মী।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি এক্সে একটি পোস্টে জানান, ‘ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌঁসুলি তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। তিনি ইতোমধ্যে মুক্তি পেয়েছেন।’

তিনি আরও জানান, ‘২১ দিন আগে নার্গিসের দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয় এবং তার হাড়ে অস্ত্রোপচারও করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, টিউমারটি ক্ষতিকারক ছিল না, তবে তাকে তিন মাস পরপর ডাক্তার পরীক্ষা করবেন।’

২০২৩ সালে নোবেল কমিটি জানিয়েছিল, নার্গিস মোহাম্মদী সাহসী সংগ্রাম চালিয়ে যেতে গিয়ে অভাবনীয় মূল্য পরিশোধ করেছেন। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে এবং ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়া, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয় এবং তিনি এখনো কারাবন্দি আছেন।

নরওয়ের নোবেল কমিটির প্রধান ইউর্গেন ওয়াতনে ফ্রিদনেস নার্গিসের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইরানের কর্তৃপক্ষকে তার কারাদণ্ড বাতিল ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X