কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি রেডিও-টিভি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদ্রোহীদের দখলে

সরকারি রেডিও-টিভি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদ্রোহীদের দখলে। ছবি : সংগৃহীত
সরকারি রেডিও-টিভি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদ্রোহীদের দখলে। ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে তার গন্তব্য সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শোনা গেছে। বিদ্রোহীরা সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি রেডিও ও টেলিভিশন ভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসব স্থাপনাগুলো সিরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে যখন ১৯৫০ এবং ৬০ এর দশকে সিরিয়ায় অভ্যুত্থান ঘটেছিল। বিদ্রোহীদের এই দখল সরকারী বাহিনীর অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে ‘স্বাধীনতা’ স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে অনেকে পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে গান গাইছে এবং আনন্দ উদযাপন করছে।

বিদ্রোহী বাহিনী সিরিয়ার সেনাদের শহর থেকে সরিয়ে দেওয়ার পর, দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে গোলাগুলির উৎস এখনো স্পষ্ট হয়নি।

এদিকে প্রেসিডেন্ট আসাদের পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X