কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলের হামলা

ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে পৃথক ইসরায়েলি হামলার খবর জানা গেছে।ওই ভবনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে।

ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে ইরানের রাজধানী তেহরানের একটি তেলের ডিপোতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের একটি ভিডিওতে এমন চিত্র দেখা যায়। এর সত্যতা নিশ্চিত করে আল–জাজিরা। এটি ইসরায়েলের হামলার পরই হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ইরানের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স বলছে, তেহরানের শাহরান তেল ডিপোতে ইসরায়েলি হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর যে ডিপোতে হামলা হয়েছে সেখানে জ্বালনির পরিমাণ কম ছিল।

এর আগে, ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পর গ্যাসক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ ও অন্যান্য স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X