কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের গোপন আস্তানায় গেলেন বাশার আসাদ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার সকাল সকাল এমন খবরে চমকে উঠেছেন অনেকেই। হয়েছেন আতঙ্কিত। সেই ঢেউ দেখা যায় দামেস্ক বিমানবন্দরেও। এর আগে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ার কথা জানায়। বিদ্রোহীদের অগ্রসর থামাতে ব্যর্থ সিরীয় বাহিনী অনেকটা অসহায় আত্মসমর্পণ করে।

উপায়ন্তর না দেখে বাশার আসাদও পালিয়েছেন। রোববার অজানা এক গন্তব্যে ছেড়ে যায় তাকে বহনকারী বিমান। বার্তা সংস্থা রয়টার্স দুজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে। বিদ্রোহীরা অনেকটা বিনা বাধায় দামেস্কে ঢুকে পড়ে। এমনকি কোনো সেনা মোতায়েন করা ছিল না বলেও খবর বেরোয়।

যদিও বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়েছে, এমন খবর নিশ্চিত করতে পারেনি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এরই মধ্যে নিউইয়র্ক টাইমস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিন ক্যাপচারের ছবি প্রকাশ করে প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা যায়, বিদ্রোহীদের এগিয়ে আসার মুখে দামেস্ক থেকে একটিমাত্র ফ্লাইট ছেড়েছে। আর সেই ফ্লাইট মস্কো গেছে।

বাশার আসাদ ওই ফ্লাইটে করেই পালিয়েছেন কিনা তা নিশ্চিত নয়। আবার তিনি ঠিক কোথায় গেছেন, তা জানাতে পারেনি কেউ। তবে বাশার আসাদ তার মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নিলে তা অবাক করার মতো হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X