কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আসাদের পতনে হারলেন পুতিন?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার পালাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার পালাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত

সিরিয়া এক প্রকার বিশ্ব রাজনীতির দাবার কোর্ট। এই সিরিয়া নিয়েই যেন রাজনীতির শেষ নেই। এখানে সারা বছর নিজেদের আধিপত্য জাহির করতে ব্যস্ত- ইরান, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, এমনকি ইসরায়েলও। দশকের পর দশক ধরে সিরিয়ায় চলছে যুদ্ধ পরিস্থিতি। যেন বিশ্বের বুকে যুদ্ধকে টিকিয়েই রেখেছে সিরিয়া।

গুঞ্জন আছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতা ধরে রেখেছিলেন বাশার আল আসাদ। অবশেষে সেই আসাদ সরকারের পতন হয়েছে। খুব গোপনে রাজধানী দামেস্কো ছেড়ে পালিয়েছেন। ফলে সিরিয়াতে যে খেলা চলছিল সেখানে পরাজিত হয়েছেন পুতিনও।

২০১৫ সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনো হাজার হাজার রুশ সেনা রয়েছে। তবে বিদ্রোহীদের গতির কাছে হার মানে তাদের বিমানবাহিনী। ধারণা করা হচ্ছে, সে সব রুশ সেনারাও পালিয়ে গেছে বিদ্রোহীদের তোপের মুখে।

২০১৬ সালে রাশিয়া ও ইরানের মদদ নিয়ে আলেপ্পো শহর পুনর্দখল করে আসাদ বাহিনী। এর আগে কয়েক বছর তুমুল লড়াই হয় বিদ্রোহীদের সঙ্গে। তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। হায়াত তাহরির আল-শামের সঙ্গে জোট বাধে আসাদবিরোধী কয়েকটি গ্রুপ। ফলে আগেই ধারণা করা হচ্ছিল- যে কোনো সময় পালিয়ে যেতে পারেন বাশার আল আসাদ।

যুক্তরাষ্ট্র শুরু থেকেই অস্ত্র দিয়ে সিরিয়ার বিদ্রোহীদের সহযোগিতা করে আসছে। ২০১৪ সালে তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করে। এতে যোগ দেয় ইসরায়েলও। চালায় বোমা হামলা। সেই সাথে তুরস্ক, সৌদি আরব এবং মার্কিন সমর্থিত বিকেন্দ্রীভূত সশস্ত্র বিরোধী দলগুলো আসাদকে চ্যালেঞ্জ করতে থাকে।

অবশেষে পতন হয় আসাদ সরকারের। ধারণা করা হচ্ছে, সিরিয়া থেকে পালিয়ে বন্ধু পুতিনের কাছে চলে গেছেন বাশার আল আসাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X