মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় নজিরবিহীন হামলা, ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

সিরিয়ার নৌবহরে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
সিরিয়ার নৌবহরে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

সিরিয়ায় শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে দেশটিকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন। সারা দেশে সব ফ্রন্টে সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি ১৯৭৪ সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে এ চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে এমন সব পদক্ষেপের নিন্দা করেন। এ চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বাফার জোন ডিমিলিটারাইজড এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০ হামলা চালিয়েছে। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত দুদিনে তারা দেশজুড়ে প্রায় ৪৮০ হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুতকেন্দ্রকে নিশানা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। রাতভর এ হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, সিরিয়ায় বিমানবাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানবিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্ক, হোমস, টারতুস, লাতাকিয়া এবং পালমাইরা, পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে নিশানা করা হয়েছে।

আইডিএফ জানায়, তারা সিরিয়ায় দুটি নৌঅবকাঠামোতে হামলা চালিয়েছে। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উৎক্ষেপণকারী বেশকিছু ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশ ধ্বংস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১০

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১১

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১২

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৩

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৪

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৫

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৬

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৭

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৮

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৯

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

২০
X