কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বিভিন্ন সময়ে দেশটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে তারা। দেশটিতে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এ হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।

টেলিভিশনে এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন-২ নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হুতিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে। এক বছরের বেশি সময় ধরে দেশটির হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কতা বেজে উঠেছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্রের সাইরেন ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

হুতিরা জানিয়েছে, হামলাটি সফলভাবে নিশানায় পৌঁছেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান এ অভিযান অব্যাহত রাখবে।

কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১০

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১২

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৩

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৪

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৫

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৬

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৭

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৮

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৯

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X