কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাশার আল আসাদ পরবর্তী সিরিয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন এরদোয়ান

এক বৈঠকের ফাঁকে রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
এক বৈঠকের ফাঁকে রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

সিরিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের এ সফলতার পেছনে তুরস্কের ইন্ধন অনেকটা ‘ওপেন সিক্রেট’। বাশার আল আসাদের পতনের পর পরই বিদ্রোহীদের মদদপুষ্ট অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে তা স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বাশার আল আসাদের পতনের পর খুব দ্রুত বদলে যাচ্ছে সিরিয়া। বিশেষ করে হায়াত তাহরির আল শামের মতো সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভয়ংকর হামলা করে সিরিয়ার সীমান্তবর্তী ভূমি দখল করে নেয় ইসরায়েল। এ পরিস্থিতিতে অনেক দেশ নিজেদের অবস্থান বদলিয়েছে।

কিন্তু এরদোয়ান সিরিয়ার পাশে থাকার আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (২০ ডিসেম্বর) এই ঘোষণা দেন। মাসের শুরুতে বাশার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার কায়রো থেকে ফিরতি ফ্লাইটে এরদোয়ান সাংবাদিকদের বলেন, আমরা সিরিয়ার জনগণকে উত্তরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করছি। পথে কোনো বাধা ছাড়াই যাতে তারা স্থির হতে পারে, তা খেয়াল রাখছি।

তিনি আরও বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শিগগিরই সিরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে প্রতিষ্ঠিত নতুন কাঠামো নিয়ে কাজ করবেন তিনি। যদি সিরিয়া এই নতুন গঠনের মাধ্যমে সত্যিকারের একটি স্থিতিশীল কাঠামো প্রতিষ্ঠা করে, তবে এটি আমার দৃষ্টিতে ইসলামী বিশ্বে একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করবে।

এদিকে সরকারের পটপরিবর্তনের সুযোগে ইসরায়েল ছাড়াও বিভিন্ন দেশ ফায়দা লোটার চেষ্টা করছে। তুরস্ক কুর্দি বাহিনী নিশ্চিহ্ন করতে কোনো বাধা ছাড়াই সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে। তেমনি অবস্থান সুসংহত করছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আগের তুলনায় সিরিয়ায় সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে, তারা গোপনে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা ছিল। এখন সে সংখ্যাটা ২ হাজার হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, বিদ্রোহীদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে, তা নিয়ে কিছু জানায়নি ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X