কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার এরদোয়ানের পতন ঘটাতে তুরস্কে বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে সরকারের পতন ঘটাচ্ছে জেন-জিরা। তাদের টেনে নামাচ্ছে গদি থেকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নেপালেও পতন ঘটে সরকারের। এবার ফুঁসে উঠেছে তুর্কিরা। যোদ্ধা এই জাতি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে গদি থেকে নামাতে চায়। এজন্য নেমে এসেছে রাজধানী আঙ্কারার রাস্তায়। এরদোয়ান বিরোধী এই বিক্ষোভে যোগ দেন লক্ষাধিক মানুষ।

এই বিক্ষোভ আয়োজন করে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। দলটির অভিযোগ দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহারের মাধ্যমে দমনপীড়ন চালাচ্ছেন এরদোয়ান। আন্দোলনকারীরা এরদোয়ানকে স্বৈরশাসক উল্লেখ করে পদত্যাগের দাবি জানিয়ে যাচ্ছেন। তুরস্কের সরকার অবশ্য সিএইচপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তুরস্কের বিচারবিভাগ স্বাধীন এবং আদালতের রায়ে সরকার কোনো প্রকার প্রভাব বিস্তার করেনি।

সংবিধান অনুসারে ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে পথের কাঁটা সরিয়ে ফেলতে চাইছেন এরদোয়ান। আর এই মুহূর্তে এরদোয়ানের বিজয়ের পথে সবচেয়ে বড় বাধা সিএইচপি। তাই দলটির সবচেয়ে জনপ্রিয় নেতা একরেম ইমামোগলুকে কারাবন্দি করেছে তুর্কি সরকার। চলছে নানা ধরনের দমনপীড়নও।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X