কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খলিফা উমরের (রা.) সঙ্গে চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের জেরুজালেম বিজয়ের পর খলিফা হযরত উমরের সঙ্গে খ্রিস্টানদের যে চুক্তি হয় এটিই তারই প্রতিলিপি।

প্রতিলিপিটি ফ্রেমে বাঁধিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলাস। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে জিয়ানোপোলোস এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান এরদোয়ান। তখন তিনি এরদোয়ানকে প্রতিলিপিটি উপহার দেন।

জেরুজালেম উমরের কাছে আত্মসমর্পণের সময় বাইজেন্টাইন শাসনামলে শহরের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিওসকে চুক্তিপত্রটি হস্তান্তর করেন। চুক্তিটি শহরের খ্রিস্টান জনসংখ্যা এবং তাদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। যার মধ্যে রয়েছে জেরুজালেমের পবিত্র সমাধির চার্চ এবং বেথলেহেমের জন্মের ব্যাসিলিকা। এ ছাড়া খ্রিস্টানরা বিজয়ী জেরুজালেমে কী সুবিধা পাবেন, তাদের দায়িত্ব কী হবে তাও চুক্তিতে উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, বিজয়ের পর জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হজরত ওমর (রা.) পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন। তাকে দেখে জেরুজালেমের পাদ্রীরা যখন বুঝতে পারে যে ইনিই খলিফা, তারা আনন্দের সাথে শহরের চাবি তাঁর কাছে হস্তাস্তর করে কারণ খলিফার এই বর্ণনাই তারা তাদের কিতাবে পেয়েছিল।

ওমর (রা.) খ্রিস্টানদের সাথে একটি নিরাপত্তা চুক্তি করেন, যা ইতিহাসে ‘আল-আহদুল উমরিয়্যাহ’ নামে পরিচিত। তাতে লেখা রয়েছে, এটি সেই নিরাপত্তার চুক্তি যা আল্লাহর বান্দা ওমর, আমিরুল মুমিনীন, জেরুজালেমের (ইলিয়ায়) অধিবাসীদের জন্য প্রদান করেছেন। তিনি তাদের নিজেদের জীবন, সম্পদ, গির্জা, ক্রুশ, অসুস্থ ও সুস্থ সকল মানুষের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। তাদের গির্জাগুলোতে কেউ বসবাস করবে না, সেগুলো ধ্বংস করা হবে না, সেগুলোর কোনো অংশ বা সীমানা কমানো হবে না, তাদের ক্রুশ ও সম্পদে কোনো হস্তক্ষেপ করা হবে না। তাদের তাদের ধর্ম পালনে বাধ্য করা হবে না, তাদের কারো কোনো ক্ষতি করা হবে না। তবে জেরুজালেমে তাদের সঙ্গে কোনো ইহুদি বসবাস করবে না। জেরুজালেমের অধিবাসীদের অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জিজিয়া কর দিতে হবে এবং তাদের শহর থেকে রোমানদের বের করে দিতে হবে। যারা রোমানদের সঙ্গে চলে যেতে চায়, তারা তাদের সম্পদসহ নিরাপদে যেতে পারবে এবং তাদের গির্জা ও ক্রুশ পরিত্যক্ত অবস্থায় রেখে যাবে। তারা তাদের নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা পাবে। যারা জেরুজালেমে থাকতে চায়, তারা এখানেই থাকতে পারবে, তবে তাদের ওপরও জিজিয়া কর পরিশোধের দায়িত্ব থাকবে। যারা রোমানদের সঙ্গে যেতে চায়, তারা যেতে পারবে এবং যারা নিজ বাড়িতে ফিরে যেতে চায়, তারা ফিরে যেতে পারবে। এ চুক্তিনামার সব কিছু আল্লাহ, তার রাসুল, খলিফা এবং মুসলমানদের অঙ্গীকার, যদি তারা তাদের ওপর আরোপিত জিজিয়া পরিশোধ করে।

তৎকালীন খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিওস হজরত ওমর (রা.) মহানভবতায় বিস্মিত হন। তিনি হজরতের বশ্যতা স্বীকার করে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতাপূর্ণ আচরণের প্রতিশ্রুতি দেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X