কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় দেশগুলোর প্রশংসায় এরদোয়ান

এরদোয়ান। ছবি : সংগৃহীত
এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোর একের পর এক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করছে। সাম্প্রতিক এ উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়, এরদোয়ান বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্স ও ব্রিটেনের মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপ আমরা সাধুবাদ জানাই।

ইসরায়েলের লাগাতার আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখনো থামেনি।

যুদ্ধের কারণে এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্য সংকটও দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে মৃত্যুবরণ করছেন বহু মানুষ, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে এবার ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ একত্রে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে একের পর এক দেশ ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

এ প্রসঙ্গে এরদোয়ান আরও বলেন, গাজায় চলমান নৃশংসতা সামনে রেখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুদের ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে হচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার মুখোমুখি করতে মানবতাবাদী দেশগুলোর প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X