কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ল্যানসেটের গবেষণা

গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে ৪০ শতাংশ বেশি

ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি : সংগৃহীত

ব্রিটেনের চিকিৎসা সাময়িকী ল্যান্সেট জানিয়েছে, গাজায় যুদ্ধের প্রথম নয় মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে বাস্তবে এ সংখ্যা তার চেয়ে ৪০ শতাংশ বেশি। অর্থাৎ, ইসরায়েলি হামলায় গাজায় যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন বলে আমরা জেনেছি বাস্তবে তার থেকেও অনেক বেশি মানুষ নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার চিকিৎসা বিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জনসংখ্যার প্রতি ৩৫ জনের একজন গত জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নিহত হয়েছে, যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় দুই দশমিক নয় শতাংশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ছিল ৩৭ হাজার ৮৭৭ জন। কিন্তু ল্যান্সেটের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহতের সর্বমোট সংখ্যা প্রায় ৬৪ হাজার ২৬০ জন, যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের তুলনায় ৪১ শতাংশ বেশি।

গাজায় নিহতের সংখ্যা নিয়ে এই গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় দেখা গেছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ ৫৯ শতাংশ। এছাড়া হাজার হাজার ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় তাদের নিখোঁজের মধ্যে ধরা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় একই সময়ে আহতের সংখ্যা এক লাখেরও বেশি। আরও বিপর্যয়ের বিষয় হলো, ইসরায়েলের হামলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাবার, পানি এবং চিকিৎসার মতো মৌলিক পরিসেবাগুলোর অভাবে মৃত্যু হচ্ছে অনেক মানুষের।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এক বছর ৩ মাসেরও বেশি সময় ধরে চলা অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ইতিহাসের অন্যতম বড় নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী হচ্ছে বিশ্ববাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X