কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু
ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা যদি ব্যর্থ হলে তার বাহিনী হামাসের বিরুদ্ধে আবার লড়াই শুরু করবে। যুদ্ধবিরতির শুরুর কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।

নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতি ‘স্বল্প সময়ের’ এবং ইসরায়েল গাজায় হামলা চালানোর অধিকার রাখে, যা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমর্থন করবেন।

তিনি আরও বলেন, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। হামাস এখন সম্পূর্ণ একা। তার বাহিনী ১৫ মাসের যুদ্ধে সফলতা অর্জন করেছে।

নেতানিয়াহু চুক্তির শর্তের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে বলেন, হামাস যদি মুক্তি দেওয়ার জিম্মিদের তালিকা না দেয়, তবে ইসরায়েল চুক্তি বাস্তবায়ন করবে না। প্রথম ধাপে হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা, তবে ইসরায়েল এখনও নিশ্চিত করতে পারেনি যে তালিকাটি সঠিক কিনা।

এ ছাড়া গাজার বিভিন্ন সীমান্তে ইসরায়েলি বাহিনী তিনটি অভ্যর্থনা কেন্দ্র তৈরি করেছে, যেখানে মুক্তি পাওয়া জিম্মিদের গ্রহণ করা হবে।

তবে যুদ্ধবিরতির শুরুর মাঝেই গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় ১২০ জনের বেশি প্রাণ হারিয়েছে বলে হামাসের কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১০

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১১

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১২

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৩

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৪

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৫

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৬

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৭

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৮

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৯

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

২০
X