কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:১২ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করতে চান। তিনি মিসর ও জর্ডানের প্রতি গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার এ প্রস্তাব তুলে ধরেন। ট্রাম্প বলেন, ‘আমি চাই মিসর ও জর্ডান গাজার আরও ফিলিস্তিনিকে তাদের দেশে আশ্রয় দিক। গাজা উপত্যকা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

তিনি বলেন, গাজার প্রায় ১৫ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া উচিত, যেহেতু গাজার অধিকাংশ অংশ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আলোচনার কথা রয়েছে।

ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি দাবি করেছে, ট্রাম্পের মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ইঙ্গিত দেয়। ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন ট্রাম্প।

এদিকে গাজার বাসিন্দারা তাদের বাড়িতে ফিরতে পারছেন না। ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করার অভিযোগ তুলে গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে, হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে তাদের বাড়ি ফিরতে পারছেন না।

ইতিহাসবিদরা মনে করছেন, গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর করা হলে ১৯৪৮ সালের নাকবার (মহাবিপর্যয়) ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। কারণ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X