কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: খামেনির পাল্টা হুমকি

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয়, আমরাও তাদের হুমকি দেবো। যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করবো। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে, যুক্তরাষ্ট্র ‘বুদ্ধিমান বা বিচক্ষণ’ না। তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না।

এ মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাও রয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান। এ কথার প্রতিক্রিয়ায় খামেনি এই হুঁশিয়ারি দেন।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও অন্যায্য’ হিসেবে উল্লেখ করেছে ইরান। সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১০

ভাই হারালেন শোয়েব আখতার

১১

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১২

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৪

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৫

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৬

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৮

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৯

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

২০
X