কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শবেবরাতে মসজিদে নববীতে ঝুমবৃষ্টি

মসজিদে নববী। ছবি : সংগৃহীত
মসজিদে নববী। ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র শহর মদিনায় বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে ভিজেছে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, মসজিদ প্রাঙ্গণ ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুমবৃষ্টিতে ভিজছে।

এদিকে আর মাত্র ১৫দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান। এই সময় মক্কার কাবা শরিফে সাধারণ সময়ের চেয়ে বেশি মানুষ ওমরাহ করতে যাবেন। আর ওমরাহ শেষে বেশিরভাগ মুসল্লিই মদিনার মসজিদে নববীতে যান। যেখানে শায়িত আছেন নবী হজরত মোহাম্মদ (সা.)। তার কবর জিয়ারত করা ছাড়াও মসজিদে নববীতে নামাজ পড়েন তারা।

বিশ্বের বিভিন্ন দেশে শাবানের ১৫তম রাতে শবেবরাত পালন করা হয়। তবে সৌদিতে এটির প্রচলন নেই। তাই এদিনে মক্কার কাবা ও মসজিদে নববীতে নেই বিশেষ কোনো আয়োজন। সেখানে এই দিনটি অন্য সাধারণ দিনগুলোর মতোই ইবাদতে-বন্দেগিতে সময় কাটান সবাই।

তবে রমজানকে সামনে রেখে কাবা ও মদিনায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গত সোমবার ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, আধুনিক যন্ত্র ব্যবহার করে পরিষ্কার করা হচ্ছে কাবার কার্পেটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১০

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১১

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১২

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৩

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৪

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৬

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৭

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৮

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৯

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

২০
X