কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তেল আবিবে ৩ বাসে বিস্ফোরণ, ইসরায়েলজুড়ে আতঙ্ক

বিস্ফোরিত বাস থেকে আলামত সংগ্রহ করছেন তদন্তকারীরা। ছবি : সংগৃহীত
বিস্ফোরিত বাস থেকে আলামত সংগ্রহ করছেন তদন্তকারীরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনাকে ইসরায়েলি পুলিশ ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে। বিস্ফোরণের পর ইসরায়েলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ স্থানে সরে গেছেন হাজারো মানুষ।

এ ছাড়া আরও দুটি বাসে স্থাপন করা বিস্ফোরক ডিভাইস খুঁজে পায় পুলিশ। সেসব বিস্ফোরিত হওয়ার আগেই উদ্ধার করেছে বোমা বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। খবর বিবিসির।

শহরটির দক্ষিণে বাত ইয়াম ও হলনে তিনটি বাসে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, বাস তিনটি খালি ছিল। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণে আগুন ধরে বাস তিনটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার পর পুলিশের বড় একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের খোঁজ করছে। আশা করছে, তেলআবিব ত্যাগ করার আগেই সন্ত্রাসীদের গ্রেপ্তার সম্ভব হবে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবহনমন্ত্রী মিরি রেগেভ দেশের সমস্ত বাস, ট্রেন এবং হালকা রেল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন। যাতে পরিবহনগুলোতে বিস্ফোরক ডিভাইসের খোঁজ করা যায়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্সে পোস্ট করা হয়েছে । তাতে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সন্ত্রাসবাদের আস্তানাগুলোতে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X