কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
পরমাণু আলোচনা

ট্রাম্পের কোনো চিঠি পায়নি ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনো কোনো চিঠি পায়নি। শুক্রবার ইরান দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো চিঠি পাইনি।’ খবর আল জাজিরার।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কোনো পারমাণবিক আলোচনায় বসবে না। তিনি বলেন, ‘যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি ও হুমকি বজায় রাখবে, আমরা তাদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসব না।’

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাতসহ দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে।

শুক্রবার ফক্স বিজনেস নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রচারিত হয়। তবে খামেনির কার্যালয় এখনো ট্রাম্পের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ট্রাম্প ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X