মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ পুরুষ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফার নতুন প্রতিষ্ঠিত শান্তি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্রাম্প পুরস্কার পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে এটিকে তার জীবনের ‘সর্বোচ্চ সম্মানগুলোর একটি’ বলে উল্লেখ করেন। দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রচার চালিয়ে আসা ট্রাম্প ফিফার এ সম্মান পাওয়ার দিক থেকেও শক্ত প্রতিযোগী হিসেবে বিবেচিত ছিলেন।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইনফান্তিনো প্রকাশ্যেই বলেছিলেন—ইসরায়েলের গাজা অভিযানে যুদ্ধবিরতি আনার প্রচেষ্টার জন্য ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল।

পুরস্কার প্রদানকালে ইনফান্তিনো বলেন, “এটা আপনার পুরস্কার, আপনার শান্তির পুরস্কার।” তিনি আরও যোগ করেন, এই স্বীকৃতি ট্রাম্পের বৈশ্বিক শান্তি উদ্যোগের প্রতি ফিফার সমর্থনেরই প্রতিফলন।

সেলিব্রেটি সন্ধ্যায় বিশ্বকাপ ড্রয়ের পাশাপাশি শান্তি পুরস্কারের ঘোষণাই ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। যদিও এটি যে ট্রাম্পের হাতেই যাচ্ছে তা আগে থেকে অনুমান করছিলেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X