কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল

জানুয়ারি মাসে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
জানুয়ারি মাসে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হামাস। এই প্রেক্ষাপটে ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে।

রোববার (৯ মার্চ) আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মিসরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধিরা। সেই বৈঠকে সংগঠনটি গাজায় শর্তহীন মানবিক সহায়তা প্রবেশের ওপর জোর দেয়।

হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি জানিয়েছে, তারা দ্বিতীয় পর্যায়ের আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং এই আলোচনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে প্রস্তুত। কারণ, আলোচনার এ ধাপ সফল হলে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে।

একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, দ্বিতীয় পর্যায়ের চুক্তিতে হামাস কয়েকটি প্রধান দাবি উপস্থাপন করেছে : গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনিদের ওপর আরোপিত অবরোধ সম্পূর্ণরূপে তুলে নেওয়া। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা।

হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানুয়া বলেন, এখন পর্যন্ত আমাদের দাবিগুলোকে ইতিবাচকভাবে দেখা হয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর সোমবার (১০ মার্চ) ঘোষণা করেছে, দোহায় তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছে। তবে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ আগামী এপ্রিল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে।

প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি গত ১ মার্চ শেষ হয়। ওই সময়ে হামাস ২৫ জিম্মিকে জীবিত এবং আটজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করে। এর বিনিময়ে ইসরায়েল এক হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা গাজার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি ইসরায়েল ও হামাস কোনো সমঝোতায় পৌঁছায়, তবে এটি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা উজ্জ্বল করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১০

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৩

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৪

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৫

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৬

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৭

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৯

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২০
X