কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিপজ্জনক হতে যাচ্ছে লোহিত-আরব সাগরে জাহাজ চলাচল

একটি জাহাজে হুথি বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত
একটি জাহাজে হুথি বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আবারও লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে সব ধরনের ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। তবে সেটি কার্যকর হবে ইসরায়েলকে দেওয়া চার দিনের সময়সীমা শেষ হওয়ার পর।

মঙ্গলবার গোষ্ঠীটি এ ঘোষণা দেয়। তারা জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য এ ধরনের পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর। ঘোষিত আলটিমেটামের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে ইসরায়েলি বাধা সরিয়ে নেওয়া না হলে ফের জাহাজে হামলা শুরু করা হবে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি টেলিভিশন ভাষণের মাধ্যমে এই বিবৃতি দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে প্রকাশিত ইয়েমেনের হুথিদের নেতা আল-হুথি শুক্রবার (৭ মার্চ) বলেছেন যে, যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ১০০টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওই সব হামলা চালানো হয়েছে।

সেই সময়কালে হুথিরা দুটি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে চার নাবিককে হত্যা করে। এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয়।

এদিকে হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার বাহিনী আলটিমেটাম শেষ হয়ে গেলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X