কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জেদ্দায় আলোচনার পর সৌদি-ইউক্রেনের যৌথ বিবৃতি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ( ১১ মার্চ) তারা বৈঠকে অংশ নেন। এরপর যৌথ বিবৃতি দেয় সৌদি আরব ও ইউক্রেন।

সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরব আশা প্রকাশ করেছে যে, ইউক্রেনে চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টারের প্রতি সম্মান রেখে, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের নীতি অনুসরণ করে চেষ্টা সফল হবে।

কিয়েভও রিয়াদ কর্তৃক ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছে। এছাড়া, ইউক্রেন সৌদি আরবের মানবিক এবং উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এর আগে সোমবার জেলেনস্কি সৌদি আরব পৌঁছান। জেদ্দায় সৌদি এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে।

ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তারা জেদ্দায় বৈঠকে মিলিত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন সংঘাতের একটি পথ বের করার জন্য তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এতে একটি উচ্চপর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধিদল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের সঙ্গে আলোচনা করেছেন।

যৌথ বিবৃতিতে, সৌদি আরব এবং ইউক্রেন উভয়ই তাদের অর্থনৈতিক সম্পর্কের শক্তিকে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান বৃদ্ধি করার জন্য যৌথ কাজের গুরুত্ব তুলে ধরেছে। তারা ২০২৫ সালে সৌদি-ইউক্রেন যৌথ ব্যবসায়িক কাউন্সিল পুনরায় প্রতিষ্ঠা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

দুই পক্ষ তাদের বিনিয়োগ সম্পর্ক উন্নত করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে এবং প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব স্থাপনের দিকে মনোযোগী হয়েছে। তারা বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণ স্বার্থের বিষয়েও আলোচনা করেছে এবং মতবিনিময় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১০

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১১

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১২

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৩

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৬

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৭

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৮

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৯

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X