কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এ হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়েছে। হামলার নিশানা করা ভবনটিকে গোষ্ঠীটির কমান্ড সেন্টার বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তেল আবিব সিরিয়ার বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে দেবে না। অন্যদিকে ইসলামিক জিহাদের একজন মুখপাত্র ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আঘাতস্থলটি একটি খালি ভব। এটি কোনো কমান্ড সেন্টার নয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা দামেস্কের উপকণ্ঠে দুমার প্রজেক্ট এলাকায় একটি ভবনে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির ওপর দখলদারিত্ব সম্প্রসারণ করে বাফার জোন দখল করে। এটি ১৯৭৪ সালের সিরিয়ার সাথে বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়াজুড়ে সামরিক স্থাপনা এবং সম্পদ লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। এরমধ্যে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল আসাদ পরিবার। কিন্ত গত ৮ ডিসেম্বর দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়ায় পালিয়ে যান বাশার। এর ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X