মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, সপ্তাহব্যাপী অভিযানের পরিকল্পনা

মার্কিন বিমান হামলার পর নিহত-আহত উদ্ধারে ইয়েমেনের জনগণ। ছবি : সংগৃহীত
মার্কিন বিমান হামলার পর নিহত-আহত উদ্ধারে ইয়েমেনের জনগণ। ছবি : সংগৃহীত

ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় আকারের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আরও ১০১ জন আহত হয়েছেন। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই হামলা কয়েকদিন বা সপ্তাহব্যাপী চলতে পারে।

রোববার (১৬ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদন থেকে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে জানা যায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের চাপানো তিন সপ্তাহের অবরোধের প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনের হুথি গোষ্ঠী সম্প্রতি লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে আক্রমণ করার হুমকি দেয়। এর পরই মার্কিন হামলাগুলো শুরু হয়।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলার নারকীয় জবাব দেওয়া হবে। এছাড়া, তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, যে তারা যেন হুথিদের প্রতি সমর্থন বন্ধ করে। ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এদিকে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনে হামলার জন্য তারা লোহিত সাগরে যুদ্ধবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান ব্যবহার করেছে। ইয়েমেনের রাজধানী সানায় পরিচালিত হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবানিজ সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, মার্কিন-ব্রিটিশ জোটের বিমান হামলা ইয়েমেনের শাউব জেলার আবাসিক এলাকায় চালানো হয়েছে। সেখানে হামলায় নিহতদের মধ্যে অনেকেই শিশু।

হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের উর্ধ্বতন সূত্র জানিয়েছে, মার্কিন-ব্রিটিশ বিমান হামলা গাজার প্রতি সমর্থন আরও বাড়াতে পারে। তারা আশ্বস্ত করেছে যে, এই হামলাগুলো বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

এদিকে, ইয়েমেনের বিভিন্ন স্থানে, বিশেষ করে সাদা শহর, ধামর এবং আল-বাইদা গভর্নরেটের ওপর হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু হয়েছে, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাতের ফলে ইয়েমেনে মানবিক সংকট আরও গভীর হবে কিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X